ঈদ উপলক্ষে আরিয়ানের নতুন নাটক তখন যখন

আপডেট: March 29, 2024 |
boishakhinews 127
print news

’
‘বড় ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ঈদুল ফিতর উপলক্ষে এ পরিচালক নির্মাণ করেছেন একক নাটক। ‘তখন যখন’ শিরোনামের এ নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, নিহা ও সাদিয়া আয়মান।

নাটকের গল্প প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা লাভ ট্রায়াঙ্গেল। বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখার আগে কোচিং করার একটা সময় আসে শিক্ষার্থীদের জীবনে। সেই সময়ে কোচিং ক্লাসের সুবাদে প্রেমেও পড়ে অনেকে। তেমনই একটি ত্রিভুজ প্রেমের গল্প এটি। বাকিটা আর বলছি না।’

নাটকটিতে জোভান, নিহা ও সাদিয়া আয়মান সহপাঠি। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও রচনা করেছেন আরিয়ান।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তখন যখন’ তাদের ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নির্মাণ। যা ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Share Now