সারা দেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু

আপডেট: August 11, 2024 |
inbound1669647360597873339
print news

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশজুড়ে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় দেশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে এরই মধ্যে আবারও কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। সারা দেশে এখন পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

Share Now