বগুড়া বিয়াম মডেল স্কুলের অধ্যক্ষসহ দুই উপাধক্ষের অপসরণ চেয়ে বিক্ষোভ

আপডেট: August 11, 2024 |
inbound5238093656904194654
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ দুই উপাধ্যক্ষের অপসরণ চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকালে ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ করতে না দিয়ে, স্বৈরাচারের পক্ষ অবলম্বন, আর্থিক অনিয়ম,ভর্তি বানিজ্য করা, আর্থিক হিসাব প্রদান না করা,বিভিন্ন কৌশলে ছাত্রদেরকে হয়রানি করা,অনিয়ম দূর্নীতির অভিযোগ, শিক্ষক নিয়োগ বৈধ ভাবে না করা,শিক্ষকদের নির্যাতন করা,পাঠ্যপুস্তকের বাহিরে বই সিলেকশন করা,স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করে স্কুলের সকল শিক্ষার্থী বিক্ষোভ করে।পরে বিয়াম ফাউন্ডেশন এর পরিচালক ও উপ-পরিচালক বরাবর একটি স্মরকলিপি পেশ করেন শিক্ষার্থীরা।

১১ আগস্ট (রোববার) সকাল ১১টা থেকে বগুড়ার উপশহর এলাকায় অবস্হিত বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের সামনে শতশত শিক্ষার্থীরা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও দুই উপাধ্যক্ষের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা স্কুল গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।পরে সেখানে অপর একদল যুবক তাদের ধাওয়া দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় শিকার্থীরা অধ্যক্ষের ও দুই উপাধ্যক্ষের পদত্যাগ বাবি করে। খবর পেয়ে দুপুরে সেনাসদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

কথা বলে বিভিন্ন দাবি দাওয়া শুনে বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহণ করার বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তারা করবেন বলে জানান। পরে বিচারের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা ফিরে যায়।

Share Now