এবার শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে এবার অপহরণ মামলা

আপডেট: August 14, 2024 |
inbound7446036708644484173
print news

এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অপহরণ মামলা করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি হলেও এখনো আদেশ হয়নি বলে জানিয়েছেন মামলার বাদী সোহেল রানা।

মামলায় বাকিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‍্যাব ডিজি বেনজির আহমেদ। এছাড়াও র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকেও আসামি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর