কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মোশারফ হোসেন

আপডেট: August 22, 2024 |
inbound644972260240841876
print news

সাবেক এমপি মো. মোশারফ হোসেনকে কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ করা হয়েছে। তিনি বিএনপির এই অঙ্গসংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,‌ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে। একই অভিযোগে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদেরও দলের সব পদ স্থগিত করা হয়েছে।

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

Share Now