বগুড়ার শিবগঞ্জে চাঁদাবাজী বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইউএনও বরাবর অভিযোগ

আপডেট: September 4, 2024 |
inbound3662480434684794132
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে নাগরিক ঐক্যের নাম ব্যবহার করে হুমকি ও চাঁদাবাজী বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে শিবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

০৪ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নিকট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে এই অভিযোগ দেওয়া হয়।

inbound8211080558683542714

অভিযোগে বলা হয়, হাজার শহীদ ও রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করার জন্য শিবগঞ্জে একটি চক্র উপজেলার বিভিন্ন অফিসে নাগরিক ঐক্যর নাম ব্যবহার করে হুমকি-ধামকি প্রদান ও চাঁদাবাজি করছে।

এ সমস্ত অফিসে গিয়ে শোনা যায় নাগরিক ঐক্যর নামে ৭/৮ জনের একটি টিম এসব করছে। এবং সুন্দর দেশ ও উপজেলা বিনির্মানে এসব কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে অনুরোধ জানানো হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সাব্বির, সিহাব, সুমাইয়া ও ময়নসহ প্রমূখ।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা উপজেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশার নিকট চাইলে তিনি বলেন, আমরা এধরনের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নই।

কেউ এমন প্রমান দেখাতে পারলে দল করা ছেড়ে দিব।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, এ সংক্রান্তে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর