সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি ব্লক

আপডেট: September 24, 2024 |
inbound6312278364463945687
print news

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিছ ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব শফিউল আজিম।

শফিউল আজিম বলেন, হারিছ ও জোসেফ দুইটি করে চারটি এনআইডি করেছে। এনআইডি গুলো নিয়মকানুন না মেনে করা হয়েছে।

এটি আমাদের নিয়ম অনুযায়ী এবং তদন্তের ভিত্তিতে এটি ব্লক করা হয়েছে। দেশে তারা জাতীয় পরিচয়পত্রের কোনো সুবিধা পাবেন না।

তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ।

নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।

হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা। তারপর তা বাতিলের সিদ্ধান্ত নেয় সংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

২০১৯ সালে হারিছ আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন।

তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন।

Share Now