কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৭ অক্টোবর

আপডেট: October 2, 2024 |
inbound8084564982234309507
print news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর। এছাড়া চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

বুধবার (০২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।

তিনি বলেন, আগামী ২৭ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

কোটার ভিত্তিতে যে ফলাফল তা আগামী ০৩ অক্টোবর মুঠোফোনে এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কোটার ভিত্তিতে ফলাফলের সাক্ষাৎকার আগামী ০৬ ও ০৭ অক্টোবর অনুষ্ঠানি হবে। পাশাপাশি, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল।

এছাড়া, বি ইউনিটের ০৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর