আগামীকাল দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু

আপডেট: October 5, 2024 |
inbound303368631167540971
print news

আগামীকাল দেশে ফিরবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চিকিৎসা শেষে ঢাকা ফিরছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখান থেকে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।

দুর্নীতির একটি মামলায় ৯ বছরের কারাদণ্ড হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হওয়ার আগে থেকেই চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছিলেন তিনি। রায় প্রকাশ হলে দেশে ফেরেননি টুকু।

Share Now

এই বিভাগের আরও খবর