জয়পুরহাটে শহর বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে শহর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের ষ্টেশন রোড এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর সঞ্চালনায় বক্তব্য দেন শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এটিএম মিজানুর রহমান, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম সুলভ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির ইদ্রিস আলী, ৫ নং ওয়ার্ডের খন্দকার মশিউর রহমান এ্যালট,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলদার হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ৮ নং ওয়ার্ডের সভাপতি তারেক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি বিশ্বাস প্রমুখ।
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ জিয়াউর রহমানের আদর্শ মেনে চলতে দলীয় নেতা কর্মীদের অনুরোধ জানানো হয় এবং শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।








