জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আপডেট: June 7, 2025 |
inbound4860825583564339057
print news

পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত শনিবার (৭ জুন) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

সকাল ৭টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করেন ইমাম। খুতবার পর অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। সেই সঙ্গে বিশ্বের সব মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।

মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান।

প্রথম জামাত শেষে বায়তুল মোকাররমে আরও চারটি ঈদের জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share Now