রাজধানীতে গরুর আঘাতে আহত ৭৭ জন

পবিত্র ঈদুল আজহায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কোরবানির সময় গরুর লাথি, শিংয়ের গুতা ও ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ অন্তত ৭৭ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েই বাড়ি ফিরে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
