ডিআইইউতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফুটবল শর্ট বার খেলা অনুষ্ঠিত

আপডেট: August 10, 2025 |
inbound935363624312177603
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল শর্ট বার খেলায় মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, প্রতিযোগিতা আর ক্রীড়াসুলভ মনোভাবের অনন্য সমাহার।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে দিনব্যাপী এই খেলাটি অনুষ্ঠিত হয়।

মধ্যদুপুরে শুরু হওয়া খেলায় অংশ নেন বিভিন্ন বিভাগের বাছাইপর্বে নির্বাচিত ২০ জন ফুটবল খেলোয়াড়।

খেলার আয়োজনের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর তাহজিব উল ইসলাম এবং জনপ্রিয় স্পোর্টস কনটেন্ট ক্রিয়েটর নিয়ন।

খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে মং শ্যাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী বলেন, “সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ক্রসবার শট, যা খুব কম খেলোয়াড়ই করতে পেরেছেন।

প্রথম ধাপে টিম এ এগিয়ে যায়, দ্বিতীয় ধাপে আমরা জয় পাই, তবে প্রশ্নোত্তর পর্বে আবার টিম এ জিতে যায় এবং চূড়ান্তভাবে জয় লাভ করে। এমন খেলায় প্রথমবার অংশ নিয়ে দারুণ ভালো লেগেছে।”

ইমন হোসাইন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী বলেন, “আলহামদুলিল্লাহ, বাছাইপর্বে সিলেক্ট হয়ে খেলতে পেরে খুবই ভালো লাগছে।

আমরা প্রতিদিন প্র্যাকটিস করি, আর সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় খেলা আমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করেছে।”

দিনব্যাপী এই ফুটবল শর্ট বার খেলাটি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াপ্রেম সুস্থ বিনোদনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলে।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের সৃজনশীল ও আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

Share Now