আহত বিশু মন্ডলের খোঁজ খবর নিলেন বিএনপি নেতা নূরে আজম বাবু

আপডেট: August 10, 2025 |
inbound324173396202141214
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বিশু মন্ডল আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

তার খোঁজ খবর নেওয়ার জন্য রবিবার (১০আগস্ট) বিকেলে হাসপাতালে যান সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. নূর- এ আজম বাবু।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সভাপতি নাইমুল হক লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল মমিন পিন্টু, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিলন খলিফা,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now