সরবরাহ কমে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি

আপডেট: October 8, 2025 |
inbound7809993497614249328
print news

ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের বাজার দর। ১০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। পূজার পর বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ার এমনটি হয়েছে বলে বিক্রেতারা বলছেন। এদিকে পাইকারি বাজারে দর বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়েছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান জানান, মৌসুমে ফরিদপুর জেলায় আবাদ হয়েছিল ৩৮ হাজার হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয় ছয় লাখ ৭৭ হাজার মেট্রিক টন। যদিও পেঁয়াজ তোলার সময় এক হাজার থেকে ১৫০০ টাকা মণপ্রতি দর পেয়েছিলেন চাষিরা। এতে তারা ক্ষুব্ধ ছিলেন। এখন তারা যে দাম পাচ্ছেন তাতে তাদের লাভ হচ্ছে।

দুর্গা পূজার পরে কয়েক দিনের ব্যবধানে দুই হাজার টাকার পেঁয়াজ পাইকারি বিক্রয় হচ্ছে ২২০০ থেকে ২৬০০ টাকা দরে। খুচরা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি।

পেঁয়াজের এই দর বৃদ্ধির কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার অনুপাতে সরবরাহ কমে যাওয়া।

এই বাজারে খুব ভোর থেকে চাষিরা তাদের ঘরে থাকা পেঁয়াজ কেউ ধামায় করে, কেউ ভ্যানে করে, কেউবা নছিমন করে হাটে নিয়ে আসেন। হাটটিতে প্রচুর পেঁয়াজ ব্যবসায়ী থাকায় চাষিরা যাচাই-বাছাই করে বিক্রি করতে পারছেন। এখান থেকে পেঁয়াজ সারাদেশে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর