ঢাকা ত্যাগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট: November 24, 2025 |
inbound3985842042416234731
print news

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সোমবার (২৪ নভেম্বর) সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেন। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্বাগত জানান। পাশাপাশি গার্ড অব অনার এবং টোপধ্বনি দেওয়া হয়।

এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে তার সঙ্গে বৈঠক করেন।

শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন, বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে।

প্রধানমন্ত্রী তোবগের সফরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর