হাদি ও এরশাদ উল্লাকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শাহজাদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ওসমান হাদী ও এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শাহজাদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্রগ্রামের-৮ আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত ও চট্রগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহকে গনসংযোকালে হিংস্র সন্ত্রাসীদের কর্তৃক গুলি বৃদ্ধ করার সহিংস ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারীদের শাস্তীর দাবীতে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল করেছে।
প্রতিবাদ মিছিলটি উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে বিএনপি’র নেতৃবৃন্দরা প্রতিবাদী বক্তব্য প্রেস করেন। বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওসমান হাদী ও এরশাদ উল্লাহর উপর গুলি বৃদ্ধকারী দুস্কৃতিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জোড় দাবী জানান।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ- সভাপতি সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জি এস আল আমিন হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আবুবকর রঞ্জু প্রমূখ। এ ছাড়া এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















