শীতার্ত এইডস রোগীদের পাশে আশ ফাউন্ডেশন

আপডেট: January 18, 2026 |
inbound8875013261865399055
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) এবং নর্থ আমেরিকান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) এর যৌথ উদ্যোগে এইচআইবি রোগে আক্রান্ত অসহায় গরীব রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায়
আল-হুমায়রা মহিলা ফাজিল মাদরাসা প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় দুস্থদের হাতে কম্বল তুলে দেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

এছাড়াও আশ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এসময় ফাউন্ডেশনের কর্ণধার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “এইডস রোগীদের সমাজে সবসময় অবহেলার চোখে দেখা হয়। তাদের পরিবার তাদেরকে সদস্য হিসেবে স্বীকৃতি দেন না।

এতে করে এসব মানুষেরা এতটা অসহায় হয়ে পড়ে যে তাদের মাথা গোঁজার ঠাঁই থাকে না। তাই আসুন আমরা এইডস রোগীদের পাশে দাঁড়াই। তাদের ঘৃণা না করি। বরং এই রোগ ছড়িয়ে পড়া কিভাবে রোধ করা যায় সেই লক্ষ্যে কাজ করি।“

কর্মসূচিতে আগত অধিকাংশ নারী এইচআইভি আক্রান্ত রোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা অনেকেই তাদের স্বামীর দ্বারা প্রতারণার শিকার হয়ে এইডসে আক্রান্ত হয়েছেন।

অনেকে সন্তান প্রসব পরবর্তী রক্ত গ্রহণের সময় রক্তদাতা হতে এইচআইভি আক্রান্ত হয়েছেন।

অসাবধানতা, প্রতারণা, সঠিক চিকিৎসার অভাব, শিক্ষার অভাব এবং রক্ত পরীক্ষা না করে রক্ত প্রদানের কারণে মূলত তারা এইডসে আক্রান্ত হচ্ছেন।

উল্লেখ্য, অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, এইচআইভি আক্রান্ত রক্ত গ্রহণের মাধ্যমে, রক্ত পরীক্ষা ছাড়া রক্তদান বা গ্রহণ করলে, একই সুচ/সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে, মাদক গ্রহণে ব্যবহৃত ইনজেকশন শেয়ার করলে, এইচআইভি আক্রান্ত মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে (গর্ভকালীন, প্রসবের সময় বা বুকের দুধের মাধ্যমে), সংক্রমিত যন্ত্রপাতি দিয়ে অপারেশন বা চিকিৎসা করলে এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এইচআইভি আক্রান্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমেই এই অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং এইডস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

Share Now

এই বিভাগের আরও খবর