শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এমএ মুহিতের মতবিনিময় সভা 

আপডেট: February 7, 2026 |
inbound5503770760939129625
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ড.এম এ মুহিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) রাতে খঞ্জনদিয়ার এমএ মুহিতের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন  বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী ড.এমএ মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এমএ জাফর লিটন সাধারন সম্পাদক আলআমিনসহ শাহজাদপুরে কর্তব্যরত সকল সাংবাদিক বৃন্দ এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু ও সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

এ মতবিনিময় সভায় ড. এমএ মুহিত বলেন, আমি বিএনপির দুঃসম থেকে রাজনীতি করে আসছি। আমি কোন  প্রতিহিংসার রাজনীতি করিনা এবং শাহজাদপুরের বিএনপি দলের কেউই প্রতিহিংসার রাজনীতি করেনা।

এ ১৭ মাসে  আমি কখনো উস্কানিমূলক বিভ্রান্তি সৃষ্টি করার কোন বক্তব্য দেই নাই। আমি শাহজাদপুরের সন্তান আমার বাবা ড. এমএ মতিন তিনিও শাহজাদপুরের সন্তান ছিলেন।

শাহজাদপুরের জনমানুষের কল্যানে কাজ করতে চাই। আমি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের  প্রার্থী।

আমি দুঃসময়ে গত ১৫ বছর আপনাদের পাশে ছিলাম আমি এখনো পাশে থাকতে চাই আপনারা আমাকে একটা সুযোগ দেন।

শুধু সাধারন জনগন নয় আমি আওয়ামীলীগ সমর্থনকারীদের কাছেও আমি ভোট চাই। যেহেতু নৌকা প্রতিক নেই প্রার্থী নেই সেহেতু আমি আপনাদের কাছে ভোট চাই, আপনারা আপনাদের মূল্যেবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করুন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন,  শাহজাদপুরে উৎসব মূখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে চাই  সাংবাদিক ভাইয়েরা  আপনারা আমাকে সহযোগিতা করুন।

Share Now

এই বিভাগের আরও খবর