জয়পুরহাটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫/২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৩০ জন খেলোয়াড় এই প্রশিক্ষণের অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
















