জামায়াত প্রার্থী আমির হামজা অসুস্থ হয়ে চিকিৎসা নিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে

আপডেট: February 8, 2026 |
inbound1207985967749383123
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা পেটের পীড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

সেখানে ইসিজিসহ জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

পেটের পীড়াজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করলে দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়।

বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং বাসায় বিশ্রামে রয়েছেন।

এদিকে আমির হামজার অসুস্থতার খবর শুনে নেতাকর্মীদের নিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি দলীয় প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

তিনি কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করেন এবং অসুস্থ আমির হামজার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি চিকিৎসকদের কাছেও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর ফুড পয়জনিং হয়েছে। বেশ কয়েকবার তিনি বমিও করেছেন। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর