এবার নির্বাচনে ভোট পর্যবেক্ষণ হবে ড্রোন ক্যামেরার মাধ্যমে

আপডেট: February 9, 2026 |
inbound1388651228797756628
print news

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ড্রোন ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব।

ড্রোন ক্যামেরা মোতায়েনে ইতোমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি ও র‍্যাবের মহাপরিচালকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ।

ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্প সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে।”

র‍্যাব ও বিজিবি যাতে ড্রোন ক্যামেরা মোতায়েন করে তার লাইভ ফিড নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে প্রদান করে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ইসি সচিবালয়।

আর বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড ইসির পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও দেওয়ার অনুরোধ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর