শাহজাদপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড.এমএ মুহিতের জনসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড.এমএ মুহিতের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে শাহজাদপুর সরকারি মডেল পইলট উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ড.এমএ মুহিতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.এমএ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি,র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ ছাড়া এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ- সভাপতি সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জি এস আল আমিন হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে ড. এমএ মুহিত বলেন, আমি বিএনপির দুঃসম থেকে রাজনীতি করে আসছি।
আমি কোন প্রতিহিংসার রাজনীতি করিনা এবং শাহজাদপুরের বিএনপি দলের কেউই প্রতিহিংসার রাজনীতি করেনা।
এ ১৭ মাসে আমি কখনো উস্কানিমূলক বিভ্রান্তি সৃষ্টি করার কোন বক্তব্য দেই নাই। আমি শাহজাদপুরের সন্তান আমার বাবা ড. এমএ মতিন তিনিও শাহজাদপুরের সন্তান ছিলেন।
শাহজাদপুরের জনমানুষের কল্যানে কাজ করতে চাই। আমি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী।
আমি দুঃসময়ে গত ১৫ বছর আপনাদের পাশে ছিলাম আমি এখনো পাশে থাকতে চাই আপনারা আমাকে একটা সুযোগ দেন।
শুধু সাধারন জনগন নয় আমি আওয়ামীলীগ সমর্থনকারীদের কাছেও আমি ভোট চাই। যেহেতু নৌকা প্রতিক নেই প্রার্থী নেই সেহেতু আমি আপনাদের কাছে ভোট চাই, আপনারা আপনাদের মূল্যেবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করুন।
এর আগে এদিন দুপুর থেকে উপজেলার সকল ইউনিয়ন ও সকল ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে জড়ো হয় এবং তা জনস্রতে রুপ নেয়।



















