জয়পুরহাটে কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট: February 10, 2026 |
inbound4223540392287679245
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটের পাঁচবিবিতে  কাবাডি প্রতিযোগিতার সনাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫/২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর আয়োজনে  পাঁচবিবি উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে ছেলে ও মেয়েদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার  বিতরণ করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

পাঁচবিবি উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী এই খেলায় অংশগ্রহণ করেন। ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় এল বিপি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় বড়মানিকা উচ্চ বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর