বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

আপডেট: February 11, 2026 |
inbound5775192557770657455
print news

নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন ‘টাকার ব্যাগ’সহ আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন। বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে। তিনি দাবি করেছেন, সেখানে ৫০ লাখ টাকা রয়েছে।

পুলিশ সুপার বলেন, আমরা সবার সামনে ব্যাগ খুলব। তাকে সৈয়দপুর থানার হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

Share Now