দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি

আপডেট: February 13, 2026 |
inbound6846853331023018407
print news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট।

বৃহস্পতিবার( ১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি ২১৩টি আসনে জয়লাভ করেছে।অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ইতিহাস সৃষ্টি করে শক্তিশালী বিরোধী দলের আসনের পথে রয়েছে।

জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে।

সাধারণ আসনে জয়ী দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Share Now

এই বিভাগের আরও খবর