রমজান উপলক্ষে বিভিন্ন সংস্থার সাথে সিএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: February 19, 2026 |
inbound6870214135552770459
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ  আসন্ন পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

এসময় তিনি পবিত্র মাহে রমজান উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সুনির্দিষ্ট বিষয়গুলোর উপর আলোকপাত করেন।

সভায় সিএমপি কমিশনার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের পর্যবেক্ষণসমূহ ধৈর্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।

তিনি বলেন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য সিএমপি কঠোর অবস্থানে রয়েছে।

বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানে যানজট নিরসনের জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।

রমজান মাসে যাতে সড়কে যানজট সৃষ্টি না হয় ও পথচারী চলাচলের রাস্তা ফুটপাত ব্যবহার করে মানুষ যেন অনায়াসে চলাফেরা করতে পারে সেজন্য পুলিশের পাশাপাশি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

প্রতিটি শপিংমলের সামনে এবং আশেপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

উক্ত সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর