হরমুজ প্রণালি বন্ধ হলেও আপাতত জ্বালানি সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

আপডেট: March 2, 2026 |
inbound1218183425748928893
print news

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ হলেও বর্তমানে দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহে কোনো সংকট দেখা দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২ মার্চ) ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। হরমুজ প্রণালি বন্ধ হলে জাহাজ ভাড়া বেড়ে যাবে, যার প্রভাব পড়তে পারে পণ্যের মূল্যে। তবে, এই মুহূর্তে জ্বালানি ও খাদ্যপণ্য পর্যাপ্ত মজুত রয়েছে, তাই শঙ্কার কিছু নেই।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হলেও ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়নি।

তবে, গত ১৮ মাস ভারত-বাংলাদেশ সম্পর্কের যে স্থবিরতা দেখা দিয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।

Share Now

এই বিভাগের আরও খবর