গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় ইফাদের সহযোগিতা চায় সরকার

আপডেট: March 9, 2026 |
Screenshot 2026 0309 171859
print news

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর আরও কার্যকর সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা উন্নয়নে ইফাদের সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার মন্ত্রণালয়ে ইফাদের কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে বিশেষত বিশুদ্ধ পানি সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নয়নে ইফাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকালে ইফাদ এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর