বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন আহসানুল তৈয়ব জাকির

আপডেট: March 17, 2026 |
inbound2873601440137293373
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: দেশের ৪২ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার ১৫ মার্চ তাদের এই নিয়োগ দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বগুড়া জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বগুড়া জেলা বিএনপি’র সহ- সভাপতি এ. কে. এম আহসানুল তৈয়ব জাকির।

Share Now

এই বিভাগের আরও খবর