সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ উদযাপন

আপডেট: March 20, 2026 |
inbound633147411064994796
print news

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে শরীয়তপুরের ৩০টি গ্রামের ২০ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে।

সুরেশ্বর দরবার শরিফ সূত্রে জানা গেছে, জান শরিফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরিফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছে সারা দেশে। এই দরবার শরিফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের এক দিন আগেই রোজা ও ঈদ পালন করে।

এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চণ্ডীপুরসহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার সুরেশ্বর দরবার শরীফের মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর