জয়পুরহাটে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তাডাঃ আফিফা রহমান, সিভিল সার্জন অফিসের এমওসিএসডা. জোবায়ের আল ফয়সাল, এমওডিসি ডা. এ কে এম ওলিউজ্জামান, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সদর জয়পুরহাট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ, বে- সরকারি সংস্থার পক্ষে ব্র্যাক, আইসিডিডিআরবি সহ এনটিপির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








