সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

আপডেট: March 26, 2026 |
inbound2411028914278094270
print news

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। হস্পতিবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ট্রেনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

ctg fire at train 260326 2 1774493179

কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী বলেন, সকালে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে আগুন লেগে যায়। সকাল ৮টার দিকে আগুন নির্বাপণ করা হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সকাল ৬টায় আন্তনগর ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা এহসান আলী।

Share Now

এই বিভাগের আরও খবর