জয়পুরহাটে দুটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট: April 5, 2026 |
inbound6583699937399222512
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দুটি পাকা রাস্তা ও মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এসব পাকা রাস্তা ও মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, সার্ভেয়ার শ্রী তন্ময় কুন্ডু উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সুত্রে জানা যায়, জয়পুরহাট পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা ও সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যায়ে এ দুটি রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

পাশাপাশি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টার পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের ৫ লাখ টাকা ব্যায়ে মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিকায়ন করা হচ্ছে।

দুটি রাস্তা নির্মাণ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে।

Share Now

এই বিভাগের আরও খবর