ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই চলমান: সড়ক পরিবহনমন্ত্রী

আপডেট: April 5, 2026 |
inbound4371452303325066483
print news

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার একটি প্রকল্পে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন এবং পদুয়াবাজার এলাকার যানজট নিরসনকল্পে কিছু পদক্ষেপ নেওয়া হবে। যে বাজেট আছে সেটা সমন্বয় করে, এখানকার যে ওভারপাস আছে সেটা সম্প্রসারণ করার জন্য ইতোমধ্যে নকশা প্রণয়ন করেছি।

আমরা মনে করছি এই নকশা অনুসারে কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হবো এবং তাতে ওই জায়গায় যে সমস্যাটি আছে তার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে।

শেখ রবিউল আলম আরও বলন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার একটি প্রকল্পে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে। আরও তিনটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ওই সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যে আছে। পদুয়াবাজারে যে ইউলুপের কথা বলা হচ্ছে, সেটিকে আবার ইন্টারসেকশন যেভাবে আছে তার অধীনে আরও দুটি আন্ডারপাস নির্মাণ করবো।

ফলে পাঁচটি আন্ডারপাস ওই অঞ্চলে নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে সরকার গ্রহণ করেছে। দ্রুততম সময়ের মধ্যে বিশদ নকশা প্রণয়নের কাজ চলছে। আমরা এরপর ডিপিপি উপস্থাপন করে যে সমস্যাটা আছে তা সমাধান করতে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি, যোগ করেন মন্ত্রী।

সরকার সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে শেখ রবিউল আলম বলেনন সরকার দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট সংসদ সদস্য বিষয়টি তাঁকে অবহিত করেছেন। এর পরপরই তিনি সচিব এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান।

তারা ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন করছেন। এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং খুব দ্রুতই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর