অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম ভিড়ছে দুই জাহাজ

আপডেট: April 9, 2026 |
inbound4219449603390233989
print news

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি সংকটের মধ্যে পরিশোধিত অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে দুটি জাহাজ।

‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে বুধবার রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বলে জানান সচিব সৈয়দ রেফাত হামিম।

তিনি জানান, জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে অবস্থান করছে।

অন্যদিকে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে বুধবার রাতে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। যানটি এখন বন্দরের চার্লি অ্যাংকরেজে রয়েছে।

বাংলাদেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন পড়ে। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলে দেশে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। এ মাসে আরও সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে।

Share Now

এই বিভাগের আরও খবর