নাট্যমঞ্চে স্মরণীয় এক আলোকবর্তিকা: নাছির উদ্দিন আহমেদের কর্মময় জীবন

আপডেট: April 11, 2026 |
fdffdfddss 1
print news

বিশিষ্ট নাট্যকার, ব্যাংকার, মঞ্চে দক্ষ অভিনেতা ও সুহৃদ নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম নাছির উদ্দিন আহমেদ এর জন্ম ২৮ মার্চ ১৯৪৫। সদাহাস্যময় নাট্য অভিনেতা নাছির উদ্দিন আহমেদ এর জন্ম বৃহত্তর ঢাকা জেলার বিক্রমপুর শ্রীনগর থানার ষোলঘর এলাকায়। ঢাকায় বসবাস করতেন প্রিয় এই মানুষটি হাতিরপুল ফ্রি স্কুল স্ট্রিটে। মঞ্চে নাটকে অভিনয়, নির্দেশনা দেওয়া চমৎকার অভিজ্ঞতা ছিল তার।

বিশেষ করে পুরনো ঢাকার সংস্কৃতিকে মনে প্রাণে ভালোবাসতেন। কর্মজীবনে নাছির উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের একজন স্বনামধন্য অফিসার ছিলেন।

একজন নির্দেশক, অভিনয় থেকে শুরু করে নাটকে দর্শকের সামনে উপস্থাপন করার জন্য যা যা করা দরকার সবই করে থাকতেন এই প্রিয় নাট্যকার নাছির উদ্দিন আহমেদ। একজন সফল নাট্যকার সাধারণ সমাজ, সংস্কৃতি এবং মানুষের জীবন সংগ্রামকে নাটকের মাধ্যমে তুলে ধরেন তেমনি একজন নাট্যকার, অভিনয় শিল্পী নাছির উদ্দিন আহমেদ।

নাছির উদ্দিন আহমেদ এর অভিনয় করা জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ছিল “শুভবিবাহ”, “ভাইসব সামনে ইলেকশন” ইত্যাদি।

ভাইসব সামনে ইলেকশন নাটকটি লিখেছিলেন মাহবুব হাসান। নাটকটি পরিচালনা করেছিলেন নাট্যকার প্রিয় নাছির উদ্দিন আহমেদ। সদা আলাপী, সদা হাস্যময় এই নাটক প্রিয় মানুষটির মৃত্যুর আগ পর্যন্ত নাটককে মনে প্রাণে ভালোবাসতেন। তার হাতে গড়া অনেক শিল্পী দেশের জাতীয় পর্যায়ে অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়ে থাকে।

এই নাট্যকারের হঠাৎ ১৯১৬ সালে ২৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি দেন। তাই বলে তাকে ভুলে যায়নি তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। নাছির উদ্দিন আহমেদ এর কর্মময় জীবনই বেঁচে থাকবে সকলের কাছে।

তার সহধর্মিণী নূরুন নাহার আহমেদ পাশে সর্বত ছিল। সব ধরনের সহযোগিতা উৎসাহ দিতেন তিনি। পাশাপাশি স্বামীর সাথে ছিল তার বন্ধু সুলভ আচরণ। নাছির উদ্দিন আহমেদ বেঁচে আছেন সংস্কৃতি অঙ্গনে মানুষের হৃদয়ের কুঠিরে।

মৃত্যুকালে নাছির উদ্দিন আহমেদ রেখে গেছেন স্ত্রী নূরুন নাহার আহমেদ মেয়ে মহসিনা সিমন (কানাডা প্রবাসী), ছেলে সাদাত আহমেদ সামি (ব্যবসায়ী)।

লেখক: শুকুর সালেক
সভাপতি, ঢাকাবাসী সংগঠন

Share Now

এই বিভাগের আরও খবর