পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত

আপডেট: April 24, 2026 |
inbound1447056937910064612
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসারবৃন্দ, নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি গঠনের ওপর জোর দেওয়া হয়।

এছাড়া, পুষ্টিহীনতা দূর করতে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর