জয়পুরহাটে কিউট জেলা নারী হ্যান্ডবল লিগের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘‘কিউট জয়পুরহাট জেলা নারী হ্যান্ডবল লিগ-২০২৬ এর উদ্বোধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট মাষ্টারপাড়া উচ্চ বিদ্যালয়কে ৬-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে কেটি স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী সাঈদ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মাহবুব মুর্শেদুল আলম লেবু।
এবারের লিগে ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। চার গ্রুপের শীর্ষ চারটি দল নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হচ্ছে।
সুপার লিগের শীর্ষ পয়েন্ট অর্জনকারী দুটি দল শনিবার ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২৯ এপ্রিল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হবে।













