হাটহাজারীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

আপডেট: April 27, 2026 |
inbound6462463974961540490
print news

মোহাম্মদ রেজাউল করিম,স্টাফ রিপোর্টারঃ  চট্টগ্রামের হাটহাজারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের এক শ্বাসরুদ্ধকর যৌথ অভিযানে ১৮টি মামলার দুর্ধর্ষ আসামি এবং শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি ওরফে মনা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ও দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল (রবিবার) দুপুর আনুমানিক ৩টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে এই অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবনটি ঘিরে ফেলে পুলিশ ও ডিবি’র একটি চৌকস দল। দীর্ঘ তল্লাশি শেষে ওসমানের গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।

অভিযানস্থলে আসামির দখল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের বিশাল মজুদ এর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল১টি ৭.৬৫ বোর পিস্তল (ম্যাগাজিনসহ)।

শর্টগান-৩টি দেশীয় একনলা শর্টগান।১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি এবং ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ।

বেশ কিছু চাপাতি ও সুইচ গিয়ার চাকু। নগদ ৫১,০০০ টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন। পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওসমান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

সে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপে অস্ত্রের যোগান দিত এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে এসব অস্ত্র মজুদ করেছিল।

সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনায় দেখা গেছে, ওসমানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র মামলাসহ মোট ১৮টি মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র নির্মূলে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর