রানীশংকৈলে বসতবাড়ির আশেপাশে সজিনা চাষ কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট: May 1, 2026 |
inbound1218306115358494452
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে বসতবাড়ির আশেপাশে ও রাস্তার ধারে সজিনা চারা/কাটিং রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় পৌর শহরের খুনিয়া দিঘি সড়কের ভান্ডারা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম।

এছাড়াও অতিরিক্ত কৃষি কর্মকর্তা শফিউল হাসান,উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, আবুল কালাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল জানান, সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। স্বল্প পরিশ্রমে এবং বাড়ির পরিত্যক্ত জায়গায় এটি সহজে চাষ করা সম্ভব।

পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি সজিনা চাষের মাধ্যমে কৃষকরা আর্থিকভাবেও লাভবান হতে পারবেন। এই লক্ষ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় সজিনা রোপণের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম জানান, সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী গাছ।

এর সহজ চাষাবাদ পদ্ধতি এবং দ্রুত বৃদ্ধি গ্রামীণ মানুষের জন্য আয়ের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে সজিনার কাটিং (ডাল) বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সজিনার ডাল হাতে নিয়ে একটি র‍্যালিতে অংশ নেন এবং এই কর্মসূচির সফলতা কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর