রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট: May 3, 2026 |
inbound6900193758263039253
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নাঈম হাসান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টি ঘটে।

তিনি হরিপুর উপজেলায় কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত নাঈম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের মো: আবু সামার ছেলে বলে নিশ্চিত করেছে তার সহকর্মী মো: শামীম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, নিহত নাঈম হরিপুর উপজেলায় টিইএমএফ এগ্রো লিমিটেড নামে একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

নাঈম রাণীশংকৈল উপজেলা থেকে হরিপুর উপজেলায় নিজের মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বলিদ্বাড়া বগুড়াপাড়া নামক এলাকায় মোটরসাইকেল হার্ডব্রেক করলে সাথে সাথে পড়ে যায় এবং পিছিনে থাকা একটি অটোরিকশা উপর দিয়ে চলে যায়।

এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত নাইমের সহকর্মী শামীম বলেন আমরা পরিবার কে খবর দিয়েছি তারা আসছেন যেহেতু অনেক দূরে তাই সময় লাগবে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং তার পরিবার কে খবর দেওয়া হয়েছে।

যেহেতু নিহত নাঈমের বাড়ি সিরাজগঞ্জ জেলায় তাই আসতে দেরি হচ্ছে, তার পরিবারের লোকজন আসলেই আমরা তাদের সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর