ঈদে অতিরিক্ত ভাড়া বন্ধের সিদ্ধান্তে যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

আপডেট: May 3, 2026 |
inbound4478161842077889478
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

০২ মে (শনিবার) সন্ধ্যায় দেশের গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুুরী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনাকে স্বাগত জানিয়ে বাস মালিক সমিতি নেতৃবৃন্দকে এমন অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনৈতিক অবস্থার চরম দুঃসময়ে বাস মালিকদের এমন সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। যা তাদের হারানো গৌরব, ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনবে।

তিনি এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পাশে থাকবে উল্লেখ করে পরিবহনখাত সংস্কার, নানাবিধ সমস্যা নিরসন, শিল্পখাত ঘোষণার বাস্তবায়নে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি ঈদযাত্রায় যেসব রুটে একমুখী যাত্রী হয় সেসব রুটের তালিকা করে টোল মওকুপ, অগ্রাধিকার ভিত্তিতে নিরবিচ্ছন্ন জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর