জয়পুরহাট জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে এ কে এম গোলাম মাহফুজ শুভ-কে সভাপতি এবং কে এম শাকিল হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আংশিক কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি: পিয়াস আহমেদ পৃথিবী সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক: রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন , সাংগঠনিক সম্পাদক: নাঈম ইসলাম
কেন্দ্রীয় সংসদের নির্দেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জয়পুরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন।













