সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি বুবলী গ্রেফতার

আপডেট: May 4, 2026 |
inbound2915329553442314442
print news

রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইন করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

গত ২৯ এপ্রিল আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শফিকুর রহমান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন নির্ধারণ করেছিলেন।

শুনানিকালে আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনের রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীর ব্যানারসহ অবৈধ মিছিল করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর