বানারীপাড়ায় ইয়াবাসহ আটক ০২

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।
থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সোমবার (০৪/০৫/২০২৬) উপজেলার উত্তরপাড়া এলাকায় সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন— খেজুরবাড়ি গ্রামের ০৩নং ওয়ার্ডের বাসিন্দা হাবিব বেপারীর ছেলে মোঃ শাহাদাত (২৫) এবং ফারুক বেপারীর ছেলে মোঃ কাওছার (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ওসি মজিবুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















