ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

আপডেট: May 6, 2026 |
inbound5261873542387371275
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম জগন্নাথপুরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় এক ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঠাকুরগাঁও-এর আয়োজনে ০৬ মে (বুধবার) দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মাশরুম চাষের গুরুত্ব ও এর পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম।

এসময় সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল আলম সহ কৃষি বিভাগের দায়িত্বরতরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন খাবার।

অল্প পুঁজিতে ও অল্প জায়গায় মাশরুম চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব।

বিশেষ করে নারীদের জন্য এটি আয়ের একটি চমৎকার উৎস হতে পারে। মাঠ দিবসে এলাকার বিপুল সংখ্যক নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন।

উপস্থিত কৃষকদের হাতে-কলমে মাশরুম চাষের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয় এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর