বাংলাদেশ ১৭৯ রানে এগিয়ে

আপডেট: May 11, 2026 |
inbound7864984619493287482
print news

দুই ওপেনারকে দ্রুত হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের পঞ্চাশ ছোঁয়া ইনিংস এবং তাদের শতরানের সৌজন‍্য চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দিনে আলোকস্বল্পতায় আগেভাবেই খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫২। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ১৭৯ রানে।

১০৫ বলে ছয় চারে ৫৮ রানে ব‍্যাট করছেন অধিনায়ক শান্ত। তার সঙ্গে ২৪ রানের জুটি গড়া মুশফিকুর রহিম ৩১ বলে তিন চারে ব‍্যাট করছেন ১৬ রানে।

বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধায় সোমবার খেলা হয়েছে কেবল ৪৮.৪ ওভার। এই সময়ে ১৪৫ রান যোগ করেছে বাংলাদেশ।

পঞ্চম ও শেষ দিন খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল পৌনে ১০টায়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩

পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৭/০) ৫০.৩ ওভারে ১৫২/৩ (জয় ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, শান্ত ৫৮*, মুশফিক ১৬*; আফ্রিদি ১২-২-৩৯-১, আব্বাস ১৪-৩-৩৫-১, হাসান ১১.৩-২-২৩-১, সালমান ৫-০-১৮-০, হাসান ৮-০-৩২-০)

Share Now

এই বিভাগের আরও খবর