ট্রাম্পের সফরের মাঝেই চীন যাচ্ছেন পুতিন

আপডেট: May 15, 2026 |
inbound1904102355629387323
print news

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই বিশ্বের আরেক ক্ষমতাধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করল ক্রেমলিন।

বৃহস্পতিবার তাদের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রেসিডেন্ট শিগগির চীনে যাচ্ছেন। তার ভ্রমণের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গত কয়েক বছরে ৪০ বারেরও বেশি সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সর্বশেষ সেপ্টেম্বরেও বেইজিংয়ে দুজনের দেখা হয়েছিল।

দুই প্রেসিডেন্ট ২০২২ সালের ফেব্রুয়ারিতে চীন-রাশিয়ার ‘সীমাহীন কৌশলগত অংশীদারিত্বে’ স্বাক্ষর করেছিলেন। তার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যেই মস্কো ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযানে’ নামে।

এমন এক সময়ে ক্রেমলিন পুতিনের পরবর্তী চীন সফরের কথা নিশ্চিত করল, যখন ট্রাম্প এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশটি সফর করছেন।

এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট শি-র সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তাইওয়ান, ইরানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বলে এরই মধ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

তাদের মধ্যে ইউক্রেইন নিয়ে কোনো কথা হয়েছে কিনা তা জানা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর