বাংলাগড় দাখিল মাদ্রাসার দুই গুণী শিক্ষকের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

আপডেট: May 22, 2026 |
inbound1668160709724631442
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী বাংলাগড় দাখিল মাদ্রাসার দুই জন গুণী শিক্ষকের চাকরি থেকে অবসরজনিত বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২১মে (বৃহস্পতিবার) মাদ্রাসা হল রুমে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়ী শিক্ষকদ্বয় হলেন, মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ শামসুল হক এবং ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম।

সুদীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখায় এই দুই গুণী শিক্ষককে মাদ্রাসার পক্ষ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হয়।

মাদ্রাসার হল রুমে আয়োজিত এই বিদায় ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার সুপার আজিজুর রহমান, শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই শিক্ষকের সততা, নিষ্ঠা এবং দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি চারণ করেন। তারা বলেন, মোঃ শামসুল হক এবং মোঃ আব্দুর রহিম স্যারের বিদায় মাদ্রাসার জন্য একটি অপূরণীয় ক্ষতি।

তারা শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন মানুষ গড়ার কারিগর। তাদের দেখানো পথ অনুকরণ করে শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষকদ্বয়ের হাতে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।

সবশেষে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসর জীবনের সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর